Posts

Showing posts from May, 2024

সোস্যাল মিডিয়া

Image
বেসরকারি চাকরি করে সুফল বাবু ও লতিকা দেবী বহু কষ্টে দিন যাপন করতে থাকেন, তাদের একমাত্র কন্যা সন্তান নিয়ে। মেয়ে মৌমিতা যখন ১৮ বছর বয়স হল তখন সুফল বাবু তার জন্য পাত্র দেখতে থাকেন। তখন মৌমিতা সবে কলেজে পা দিয়েছে। মৌমিতা যে নিখুঁত সুন্দরী ছিল তা নয় কিন্তু তার মধ্যে একটা মিষ্টি ভাব সবাইকেই আকর্ষণ করতো। কিছুদিনের মধ্যেই বন্ধুদের প্রিয় হয়ে উঠতে থাকে মৌমিতা। কলেজের বিভিন্ন প্রোগ্রামে সবসময় অংশগ্রহণ করতো। এই সুবাদে কলেজের অধ্যাপকদের ও সুনজরে আসে মৌমিতা। মৌমিতার গানের গলা সুরেলা হওয়ার জন্য কলেজ প্রোগ্রামে বহু গান গেয়ে বহু লোকের মনে জায়গা করে নিয়েছিল অনায়াসে। এভাবে একদিন মৌমিতার জীবনেও প্রেম আসে। কলেজের কারো সাথেই নয়, সোশ্যাল মিডিয়া মারফত মন দেওয়া নেওয়া হয়  অখিলেশের সাথে।  এরপর অখিলেশ আসে নিজের বাড়িতে এবং সেই সময় মৌমিতার সঙ্গে দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা হয়। তখন মৌমিতার ভালই লাগে অখিলেশকে।এরপর উভয় বাড়ির দেখাশোনা, কথাবার্তা এবং সম্মতি সাপেক্ষে কলেজে পড়াকালীনই সেই প্রেম পরিণতি লাভ করে বিবাহ বন্ধনে।  কিন্তু ফুলশয্যার রাতে অখিলেশের আচরণে মৌমিতা বুঝতে পারে যে অখিলে...